দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আটক থেকে মুক্তি পাওয়ার কয়েক ঘণ্টা পর ইউটিউবার ধ্রুব রাঠি দাবি করেছেন, শনিবার সকালে তাকে ‘অপহরণ’ করা হয়েছিল। তার দাবি, সকাল ৭টার দিকে সাধারণ পোশাকে থাকা প্রায় ২০ জন পুলিশ সদস্য গুরুগ্রামে তার বাসায় গিয়ে তাকে তুলে নিয়ে যান।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশ করা নিজের ধারণ করা একটি ভিডিওতে ধ্রুব রাঠি এ কথা বলেন।
ভিডিওতে তিনি বলেন, শোবার ঘরের দরজা খোলার সঙ্গে সঙ্গে তার ঘুম ভেঙে যায়। তখন তিনি দেখতে পান, ঘরের ভেতরে হঠাৎ এত মানুষ কীভাবে এলেন। কিছু বুঝে ওঠার আগেই তাকে তুলে নিয়ে যাওয়া হয় বলে দাবি করেন তিনি।

তিনি ব্যাখ্যা করে বলেন, কোনো ব্যক্তি বিক্ষোভে অংশ নিলে পুলিশ তাকে আটক করতে পারে। আবার গ্রেপ্তারের ক্ষেত্রে কোনো পুলিশ সদস্য ইউনিফর্ম ও পরিচয়পত্র দেখিয়ে, গ্রেপ্তারি পরোয়ানা এবং অভিযোগের ধারা জানিয়ে থানায় নিয়ে যেতে পারেন। এমনটি হলে তিনি স্বেচ্ছায় থানায় যেতেন বলেও জানান।
তবে তার দাবি, এ ক্ষেত্রে এর কোনোটিই করা হয়নি।
/অ